Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৭:৫২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

ঢাকা: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০-এর পরিবর্তে ১০০ নম্বরই বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাতীয় সংসদকে এই তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়মটি দেশজুড়ে কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের সুনির্দিষ্ট বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার মোট নম্বর পরিমার্জন করা হয়। বর্তমানে চলমান ৪৭তম বিসিএস পরীক্ষা থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষায়ও এই ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সফলভাবে নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল। এর ধারাবাহিকতায় আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের এই মৌখিক পরীক্ষা পদ্ধতি পুরোপুরি বহাল থাকবে। সরকারের এই যুগোপযোগী সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা পদ্ধতি আরও স্বচ্ছ ও বৈষম্যহীন হবে।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০

আরো

সম্পর্কিত খবর