Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৫:১৪

প্রতীকী ছবি

ঢাকা: কয়েক দফায় দাম কমানোর পর এবার দেশের বাজারে সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২০ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ২৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর