Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পতেঙ্গায় চোরাই পণ্যসহ ২ চোরাকারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৯:১২

আটক হওয়া দুই চোরাকারবারি।

চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় চোরাই কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশে কোস্ট গার্ড (বিসিজি) ।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি. এন. সুমন আল মুকিত।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুইটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা, ২০০ কেজি সয়াবিন দানা ও চোরাচালান কাজে ব্যবহৃত দুইটি কাঠের বোটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত মালামাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএন/আর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর