Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১২:০৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে ফার্নিচারের দোকানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ড রোডের আবুল বাশারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তারা একে অপরের বন্ধু।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, ওই ৩ জন পান্থপথে ভিন্ন ভিন্ন ফার্নিচার দোকানের কর্মচারী। ওই বাসাতে জুয়েল ও তার পরিবার থাকে। তবে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় দুই বন্ধু রানা ও পারভেজকে বুধবার রাতে বাসায় নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ৭ তলা বাড়িটির নিচ তলায় জুয়েলের বাসার নিচেই সেপটিক ট্যাংক। তাদের রুমের ফ্লোরটি সব সময় অতিরিক্ত গরম হয়ে থাকত। এটি তার পরিবার বাড়িওয়ালাকে জানিয়েছিল। কিন্তু বাড়িওয়ালা গুরুত্ব দেয়নি। এছাড়া, বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস রুমের ভেতরে জমে ছিল। রাতে তারা দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে রানাকে আইসিইউতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর