Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ঝড়ের কারণে আর্জেন্টিনার অনুশীলন বাতিল

ক্রীড়া ডেস্ক
৫ জুলাই ২০২৬ ০৮:০৮

কেইপ ভার্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ের পরদিন নির্ধারিত অনুশীলন করতে পারেনি লিওনেল মেসির আর্জেন্টিনা। মায়ামিতে ঝড়ের কারণে বিশ্ব চ্যাম্পিয়নদের শনিবার সকালের অনুশীলন সেশন বাতিল করা হয়েছে।

শেষ বত্রিশে কেপ ভার্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে ৩-২ গোলে জয়ের পর, শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় আর্জেন্টিনা দলের অনুশীলন করার কথা ছিল। যারা আধা ঘণ্টার বেশি খেলেছেন, তাদের রিকভারি নিয়ে কাজ করার কথা ছিল, আর যারা খুব কম বা একেবারেই খেলেননি, তাদের মাঠে আরও বেশি অনুশীলন করার কথা ছিল।

এছাড়াও লিওনেল স্কালোনির কোচিং স্টাফ তিন জনের ওপর বাড়তি মনোযোগ দিতে চাচ্ছিলেন, যারা কিছু শারীরিক সমস্যা নিয়ে ম্যাচ শেষ করেছিল। ফাকুন্দো মেদিনাকে নির্ধারিত সময়ের শেষ দিকে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছিল। এন্সো ফের্নান্দেসেরও ক্র্যাম্প হয়েছিল, তবে তিনি ম্যাচ শেষ করতে পেরেছিলেন। নিকোলা হন্সালেস অতিরিক্ত সময়ে গোড়ালি মচকে যাওয়ায় কয়েক মিনিটের জন্য মাটিতে শুয়ে ছিলেন।

বিজ্ঞাপন

আগামী সোমবার আটলান্টায় যাওয়ার আগে মায়ামিতে মাঠে আর্জেন্টিনা দুটি অনুশীলন সেশন করবে। আটলান্টায় ৭ জুলাই ১০টায় (পিএম) শেষ ১৬ তে মিশরের মুখোমুখি হবে স্কালোনির দল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর