Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডপন্ট
১০ জুলাই ২০২৬ ১৬:০০

পটুয়াখালী: পটুয়াপালী উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্যের প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল দশটা থেকে জেলার বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

গতকাল সকাল ছয়টা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে অনেকটা স্থবিরতা নেমে এসেছে।

টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে নিচু এলাকার অনেক পরিবার। শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন সড়ক এবং নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে আজও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানান, পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকে দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারমূহকে নিাপাদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আজ বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়
১২ অক্টোবর ২০২৬ ১১:৫২

সেভ দ্য চিলড্রেনে কাজের সুযোগ
১২ অক্টোবর ২০২৬ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর