Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৫:১০

ঘটনাস্থলের ছবি।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ওই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ ছাড়া, আরও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর