Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অপেক্ষা করছে ভারত: দীনেশ ত্রিবেদী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৭:৪৫

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এর আগে, বিকেল ৫টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। তিনি জানান, দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও খেলাধুলাবিষয়ক ইস্যু নিয়ে বৈঠকে দারুণ আলোচনা হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মানুষের পারস্পরিক লাভের জন্য ভারত কাজ করে যাবে।’

বিজ্ঞাপন

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না। এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হয়, ওটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের দিক থেকে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতে এটি ঘটবে। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই এর জন্য অধীর অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, বিকেল ৩টা ৪০ মিনিটে হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। গত ১২ জুন বাংলাদেশে আসার পর এটিই পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার প্রথম বৈঠক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর