Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফ ফুটবল ২০২৬ / সাফের গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

ক্রীড়া ডেস্ক
২ আগস্ট ২০২৬ ০৮:৫৮

সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের ড্রয়ে সহজ পথই পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে আছে মালদ্বীপ। ২০২৩ সালের মতো এবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পড়েছে একই গ্রুপে; সেবার গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ভারত।

ভুটানের রাজধানী থিম্পুতে শনিবার সাফের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে রাখা হয়নি নেপালকে। গত বছরের জেন-জি আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনে ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দেশটিকে নিষেধাজ্ঞা দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

নেপালের জন্য আগামী নভেম্বরে সাফে খেলার সম্ভাবনার দুয়ার খোলা রেখেছে সাফ। সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে পারলে খেলার সুযোগ পাবে নেপাল। সেক্ষেত্রে তারা থাকবে বাংলাদেশের গ্রুপে।

বিজ্ঞাপন

আগামী ৪ নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে ঢাকায়। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। ২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ।

সবশেষ ২০২৩ সালে এই টুর্নামেন্ট হয় ভারতের বেঙ্গালুরুতে। সেবার শেষ চারে খেলে বাংলাদেশ। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি।

বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর