Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১২:৫৫

ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৮৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৩ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জন এবং সিটিটিসি কর্তৃক সাতজনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালি, ৬টি মোবাইলফোন, ৩টি চাপাতি, ১টি হাতুড়ি, ১টি খেলনা পিস্তল ও একজন ভিক্টিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর