Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চরভদ্রাসন হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীতের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১২:১৩

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ৯টায় তিনি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের খাদ্যের মান, ওষুধ সরবরাহ ও শৌচাগারের পরিচ্ছন্নতার খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত থেকে মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।
​পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই ডিরেক্টর জেনারেলকে (ডিজি) ফোন করেন এবং তাকে সদরপুরে বদলির নির্দেশ দেন।

বিজ্ঞাপন

​পরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি ডাক্তার ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফর আলী হাসপাতালে উপস্থিত হন।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর