ঢাকা: রাজধানীর নর্দা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৯ নভেম্বর) রাত ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে বাসে আগুন লাগার খবর আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘রোববার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর নর্দা এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।