Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ ট্রাম্পের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৯

বোয়িং কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

গত ৩১ আগস্ট হোয়াইট হাউজ থেকে পাঠানো চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্বোধন করে বলেন, তিনি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি পেয়েছেন। এবং বোয়িং কেনার সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না, এবং আমি তা ভুলব না।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ‘তিনি ভবিষ্যতে খুব বেশি দূরের নয়, এমন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে বলেন, ‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে।’ তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

চিঠির শেষে ডোনাল্ড জে. ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং নিজেকে ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে সই করেন।

চিঠিটি ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে ৩১ আগস্ট পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন চিঠির কপি বিএনপি বিটের হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর