Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় ৪০ জন বালু উত্তোলনকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৬

ঢাকা: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৪০ জন বালু উত্তোলনকারী আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার সদর থানাধীন কালুপুর ইউনিয়নের গাজীপুর চর সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে আজ ৭ সেপ্টেম্বর রাত ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি ড্রেজার, ১টি বাল্কহেড ও নগদ ৬ লাখ ১৭ হাজার ১০০ টাকাসহ ৪০ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, ভোলা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজারের ৩৮ জন বালু উত্তোলনকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত নগদ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয় এবং ড্রেজার ও বাল্কহেডের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর