Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গা-বরিশাল ৪ লেন সড়ক একনেকে অনুমোদন হতে পারে: প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ১৫:৩৫

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।

পটুয়াখালী: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন হতে পারে। এতে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি বরিশাল-কুয়াকাটা সড়ক ফোর লেন করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় কুয়াকাটায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমবে।

মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর