Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁধনের ওপর হামলা প্রমাণ করে সন্ত্রাসী গোষ্ঠীর হিংস্র মানসিকতা বদলায়নি: এনসিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভেনিসে একজন সুপরিচিত সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার মতো জঘন্য অপরাধ প্রমাণ করে যে, তাদের হিংস্র খুনে মানসিকতা বিন্দুমাত্র বদলায়নি।

মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) দুপুরে দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা’র সই করা এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশজুড়ে গণহত্যা ও জুলুম চালিয়ে গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটা ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ থেকে পালিয়ে এখন বিদেশের মাটিতে বসে দেশের জুলাই যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতিতে তার ঘনিষ্ঠ ক্যাডাররাই আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালায় এবং জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করে। আন্তর্জাতিক অঙ্গনেও তাদের এই অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে যে, এই গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলন সম্ভব নয় ।

বিজ্ঞাপন

ইতালিয়ান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত এনে আইনের আওতায় আনতে হবে। ভেনিসের এই সন্ত্রাসী হামলায় জড়িতদের বাংলাদেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা না হলে বর্তমান সরকারকে কঠিন জবাব দিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর