Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭

মরদেহ। প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত হামিম ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজলনগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।

এ ঘটনায় ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ কাজিরখীল এলাকার মো. রোহান উদ্দিনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের মীমাংসা চলাকালে গ্রেফতার রোহান কেরানিহাট সিটি সেন্টার এলাকায় হামিমকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ছুরিকাঘাতে হামিম নামে এক কিশোর নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের কারণ কী এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
২৫ অক্টোবর ২০২৬ ১১:৫২

আরো

সম্পর্কিত খবর