Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১১:৩৩

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছেে।

রোববার (২৫ অক্টোবর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে হাজির করা তিন সাংবাদিক হলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

বিজ্ঞাপন

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত ২৪ আগস্ট তিন সাংবাদিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় শুনানিতে অংশ নিতে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তাকে প্রশ্ন করার নামে কয়েকজন সাংবাদিক উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে উল্লেখ করেন। এসব উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৬

আরো

সম্পর্কিত খবর