Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূচকের ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১

ফাইল ছবি।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। আগের দিন বুধবার সূচকের উত্থানে পুঁজিবাজার লেনদেন শেষ হয়েছিল।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৫ ও ২১১০ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৯টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, নিটোল ইন্স্যুরেন্স, বিডিথাই ফুড, সায়হাম কটন, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও সেনা ইন্স্যুরেন্স।

এর আগে বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে পাঁচটির এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দর।

সারাবাংলা/একে/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর