সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। আগেরদিনেও দুই বাজারে সূচক বেড়েছিল।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১১২ ও ২ হাজার ১১১ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮০টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— সার্প ইন্ডাস্ট্রি, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইস্টার্ন ব্যাংক, মালেক স্পিনিং ও সায়হাম টেক্সটাইল।
এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৯ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের দর।