Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

ঢাকা: অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিক অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার খোকন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে তিনি আইনজীবীদের স্বার্থ ও বিচার বিভাগের বিষয়গুলো নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন।’ এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপ বা মন্তব্যের প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাদের উত্থাপিত দাবি বা আলোচনার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কোনো সম্পৃক্ততা নেই। তাই এ বিষয়ে দেওয়া তার (অ্যাটর্নি জেনারেল) বক্তব্যকে তিনি অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক বলে মনে করেন।

ব্যারিস্টার খোকন আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল নিজেও একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। তাই তার কাছ থেকে আইনজীবীদের বিরুদ্ধে এমন অবস্থান প্রত্যাশিত নয়।’ এ ঘটনায় তিনি বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর