Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদকে সকল আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: জনগণের স্বার্থ রক্ষায় এই সংসদ ভবনকে প্রধান প্ল্যাটফর্ম ও আলোচনার মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এবং একইভাবে গত দুই বছর আগে একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের এই চলতি অধিবেশন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সংক্ষিপ্ত এই জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্র ও সাধারণ মানুষের বিদ্যমান নানা সংকট, জাতীয় উন্নয়ন এবং ভবিষ্যতের অপার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সংসদ কক্ষে উত্থাপিত প্রতিটি আলোচনা পুরোপুরি সফল কিংবা অর্থবহ হয়েছে এমন দাবি করা না গেলেও জনগণের স্বার্থ রক্ষায় এই সংসদ ভবনকে প্রধান প্ল্যাটফর্ম ও আলোচনার মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

অধিবেশনের সার্বিক কার্যকলাপে সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অখণ্ডতা ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে যেসব কার্যকর উদ্যোগ ও গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন তা ইতিবাচক। এই গুরুত্বপূর্ণ সংসদীয় অধিবেশনকে সার্বিকভাবে সক্রিয় ও কার্যকর রাখতে উপস্থিত সকল সংসদ সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলোতেও সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর