Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২

ঢাকা: দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার রাতে গুলশান-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মিছিলের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

হারানো বস্তু ফিরে পাওয়ার দোয়া
২৭ অক্টোবর ২০২৬ ১৬:১৪

আরো

সম্পর্কিত খবর