Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৭

প্রতীকী ছবি।

খুলনা: নগরীর দৌলতপুরে মো. জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর কুলিবাগান বটতলার অদূরে একটি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জলিল ওই এলাকার সাধু বাগানের দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন পাট শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলিরবাগান বটতলা থেকে দুইগজ দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে আসা ৩ ব্যক্তির সঙ্গে দিলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৩ জন যুবকের মধ্যে একজন তাকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর