Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৮

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৪ লাখ ৩২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এই এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিন রাত ১১টা ১০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, পৃথক তিন অভিযানে সর্বমোট ১৪ লাখ ৩২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর