Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডি প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা: কাঠামো পরিবর্তনের উদ্যোগ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২১:৩৩

-ছবি : প্রতীকী ও সংগৃহীদ

ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও আধুনিক করতে ১০টি বিশেষ খাত সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসির দায়িত্বশীল কর্মকর্তারা।

আলোচনা সভায় চিহ্নিত মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে-

সেবা প্রদানে স্বচ্ছতা ও সমন্বয়হীনতা দূরীকরণ

আবেদন জমা নেওয়া থেকে শুরু করে পরিচয়পত্র হস্তান্তর পর্যন্ত প্রক্রিয়ায় কঠোর নজরদারির অভাব রয়েছে। এর ফলে একদিকে যেমন আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অন্যদিকে বিপুল পরিমাণ তৈরি স্মার্ট কার্ড মাঠপর্যায়ে আটকে থাকে।

বিজ্ঞাপন

প্রযুক্তির আধুনিকায়ন ও উৎপাদন ব্যয় হ্রাস

বর্তমানে ব্যবহৃত চিপভিত্তিক স্মার্ট কার্ডের নিরাপত্তাব্যবস্থা প্রায় এক দশকের পুরোনো। খরচ কমিয়ে কীভাবে সর্বাধুনিক নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং চিপ ব্যবহারের প্রয়োজনীয়তা কতটুকু, তা নতুন করে ভাবার সময় এসেছে।

বকেয়া হিসাব ও ইভিএম সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি

পার্সোনালাইজেশন সেন্টারের বকেয়া বিল মেটানোসহ বিএমটিএফ ও বিভিন্ন স্থানে সংরক্ষিত ইভিএমের ভবিষ্যৎ নির্ধারণ, বকেয়া ঘরভাড়া প্রদান এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তের সুবিধার্থে প্রয়োজনীয় ইভিএম সুরক্ষার মতো বিষয়গুলো দ্রুত সমাধান করা দরকার।

তথ্য আদান-প্রদান ও ভোটার তালিকা নির্ভুলকরণ

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম সময়মতো বাদ না পড়ার প্রধান কারণ আন্তবিভাগীয় সমন্বয়ের অভাব। হাসপাতাল, কবরস্থান বা দাফন-কাফনের তথ্য সরাসরি এনআইডি ডাটাবেজে যুক্ত করা এবং ভূমি রেজিস্ট্রি বা বিদেশযাত্রার সময় মৃত ব্যক্তির এনআইডি বাতিলের বাধ্যবাধকতা চালু করা জরুরি।

প্রাতিষ্ঠানিক ডিজিটাল নথিবদ্ধকরণ

কমিশনের বিগত দিনের সিদ্ধান্ত, ঐতিহাসিক তথ্য ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের জন্য কোনো সমন্বিত ডিজিটাল ডায়েরি বা সংরক্ষণাগার নেই। এর ফলে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতার তথ্য সহজে মেলে না।

দেশি-বিদেশি পর্যবেক্ষণ প্রতিবেদন সংরক্ষণ

জাতীয় নির্বাচন নিয়ে ইইউ, ইউএনডিপি সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার মূল্যায়ন ও সুপারিশসমূহ প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের কোনো সুযোগ এতদিন ছিল না। ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে এসব তথ্য গচ্ছিত রাখা আবশ্যক।

আইটি কাঠামোর পুনর্গঠন ও দক্ষতা বৃদ্ধি

এনআইডি উইংয়ের তথ্যপ্রযুক্তি বিভাগকে সময়োপযোগী করতে প্রযুক্তিগত পুনর্বিন্যাস প্রয়োজন। অভিজ্ঞ বাহ্যিক বিশেষজ্ঞদের যুক্ত করে একটি আধুনিক জ্ঞানভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও নিরাপত্তা জোরদার

ভোটার তালিকার স্বচ্ছতা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি রোধে অতীতে নেওয়া উদ্যোগগুলো ঝুলে আছে, যা অবিলম্বে পুনরায় চালু করা প্রয়োজন।

ওয়েবসাইট আধুনিকীকরণ ও ব্যবহারবান্ধব করা

বিদ্যমান ইসির ওয়েবসাইটে তথ্যের অভাবের পাশাপাশি তথ্যবিন্যাসও বেশ জটিল। সর্বসাধারণের সহজে ব্যবহারের উপযোগী করে ওয়েবসাইটটি নতুন করে সাজানো দরকার।

এনআইডি উইংয়ের প্রশাসনিক কাঠামো সংস্কার

ভোটার তালিকা তৈরি এবং এনআইডি ব্যবস্থাপনা-এ দুটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। তাই এই দুই সেবার মধ্যে সর্বোচ্চ কার্যকারিতা আনতে এনআইডি উইংয়ের বিদ্যমান প্রশাসনিক কাঠামো নতুন করে বিন্যাস করা জরুরি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর