Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিটারে ৬ টাকা ৩২ পয়সা দাম বাড়ল জেট ফুয়েলের

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২১:১৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬ ২১:৫৩

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: উড়োজাহাজের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতিলিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে ১৮৯ টাকা ৩ পয়সা। অন্যদিকে, দেশি-বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতিলিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ১৩ মে ২০২৫ তারিখে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর