Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৪

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বৃটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর