Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইবির পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

ইবি করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০

বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের যেকোনো একদিন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ই সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হবে।

জানা যায়, এদিন বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য। এসময় রাষ্ট্রপতি ইবির ৫ম সমাবর্তনের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য প্রফেসর ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপ্রতির সঙ্গে দেখা করে আমরা ইবির ৫ম সমাবর্তনের ব্যাপারে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের মধ্যে তিনি যেকোনো একটি তারিখ নির্ধারণ করবেন। ওই তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর