Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ক্রিকেট লিগ শুরু ৩ অক্টোবর, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৪

২০২৬–২৭ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের পর্দা উঠছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ৩ অক্টোবর শুরু হয়ে সাত রাউন্ডের লড়াই শেষে ১৭ নভেম্বর শেষ হবে প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসর।

এবারের এনসিএলে অংশ নেবে দেশের আটটি বিভাগীয় দল—সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল। রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সব মিলিয়ে টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ২৮টি চার দিনের ম্যাচ।

সূচি অনুযায়ী, ১ অক্টোবর নিজ নিজ ভেন্যুর নির্ধারিত হোটেলে রিপোর্ট করবেন ক্রিকেটাররা। পরদিন ম্যাচের আগে আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নেবেন তারা।

বিজ্ঞাপন

৩ অক্টোবর শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে মাঠে নামবে ময়মনসিংহ। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ও রংপুর। অন্যদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল। চট্টগ্রামের লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।

প্রথম রাউন্ডের ম্যাচ চলবে ৩ থেকে ৬ অক্টোবর। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় রাউন্ড ১০–১৩ অক্টোবর, তৃতীয় রাউন্ড ১৭–২০ অক্টোবর, চতুর্থ রাউন্ড ২৪–২৭ অক্টোবর, পঞ্চম রাউন্ড ৩১ অক্টোবর–৩ নভেম্বর, ষষ্ঠ রাউন্ড ৭–১০ নভেম্বর এবং সপ্তম ও শেষ রাউন্ড ১৪–১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি রাউন্ডের পর ক্রিকেটারদের বিশ্রাম, যাতায়াত ও প্রস্তুতির জন্য তিন দিন করে বিরতি রাখা হয়েছে।

এবারের জাতীয় ক্রিকেট লিগ আরও আলোচনায় এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধির উদ্যোগে। বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামো অনুযায়ী, ম্যাচপ্রতি ক্রিকেটারদের পারিশ্রমিক ১ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন কাঠামো কার্যকর হলে এনসিএলের ২৮তম আসর থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য ম্যাচপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৭

আরো

সম্পর্কিত খবর