Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে পুলিশের তিন গাড়িতে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১৭:০৫

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন – ছবি : সংগৃহীত

ঢাকা: গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির ধাওয়ার পর সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এসময় সড়কে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকার সড়কে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে।

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন -ছবি : সংগৃহীত

এদিন, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, কোনাবাড়ী এবং কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। ধীরে ধীরে আন্দোলন সংঘর্ষে রূপ নেয়। সকাল ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেয়। এসময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন। শ্রমিকদের প্রতিহত করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

বিজ্ঞাপন

আহত বিজিবি সদস্য -ছবি : সংগৃহীত

এদিকে, দুপুর গড়াতেই নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে কঠোর অবস্থান নেন। এ সময় তারা পুলিশের গাড়িতে আগুন দেয় ও অন্যান্য যানবাহনে ভাঙচুর চালায়। সড়কে কাঠ ও বাঁশের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কাশিমপুর এলাকায়ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আর শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসাইন বলেন, দুপুরের দিকে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা দ্বিমুখী অভিযানে গেলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এখন সড়কে যান চলাচল করছে। পুলিশের আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

বিজ্ঞাপন

৬১-তে ‘বলিউড বাদশা’
২ নভেম্বর ২০২৬ ১৬:০৬

আরো

সম্পর্কিত খবর