Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাহকে লক্ষ্য করে পরিচালিত ড্রোন হামলায় কঠোরভাবে নিন্দা জানাল বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ মক্কা আল-মুকাররমাহ এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে এসব স্থান সুরক্ষায় সৌদি আরব ও সেই দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

বিবৃতিতে বাংলাদেশ জোর দিয়ে বলছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা পূর্ণমাত্রায় নিশ্চিত ও সমুন্নত রাখতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর