Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাহাড়ি জনপদের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে: পার্বত্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী।

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেছেন,পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন করা কাজগুলোর মধ্যে রয়েছে ১কোটি ১৩ লাখ টাকা ব্যায়ে সদর উপজেলার ত্রুাউ আমতলী পাড়া ব্রিজ ও রাস্তা নির্মাণ। ৪৭ লাখ টাকা ব্যয়ে ডলুপাড়ায় আরসিসি সড়ক নির্মাণ।

মন্ত্রী বলেন, দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ করতে সড়ক, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা বাড়বে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসার আবু বিন ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মং প্রু মারমাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর