Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাবাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২

‘ট্রান্সফর্ম, গ্রোথ ও সাসটেইনেবিলিটি’র মাধ্যমে নতুন উচ্চতায় এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। গতকাল বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মো. আলী হোসেন ফকির বলেন, ‘সাত বছরে কমিউনিটি ব্যাংক যে আস্থা ও সক্ষমতা অর্জন করেছে, তা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতে আধুনিক, জনবান্ধব ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘পরিবর্তনশীল ব্যাংক খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি, উদ্ভাবন ও সেবার মানোন্নয়নের পাশাপাশি গ্রাহকের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টাই ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ২০২৯ সালের মধ্যে কমিউনিটি ব্যাংককে একটি আস্থাশীল, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর