Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূচকের উত্থান-পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপেটম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৯ ও ২০৮৯ পয়েন্টে রয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৩৩টির এবং অপরির্বতিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারদর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, সার্প ইন্ডাস্ট্রি, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনভয় টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৫ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দর।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

এসএমই ফাউন্ডেশনে চাকরি'র সুযোগ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর