Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংকের দরবৃদ্ধিতেও পুঁজিবাজারে সূচকের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১৭:১০

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। তবে পতনের দিনে ব্যাংক খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে। ফলে সূচকের বড় পতন ঘটেনি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, টানা পাঁচ দিবসের ছুটির পর প্রথম কার্যদিবস রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬০ ও ২১০১ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

যা আগের কার্যদিবসের চেয়ে ৭২ টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসই-তে ৫০২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসই-তে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ২৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, মতিন স্পিনিং, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাব, সোনালী আঁশ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাক ও ফার কেমিক্যাল।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসই-তে ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

দেখানোর দৌড়, দেনার ফাঁদ
২৫ অক্টোবর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর