Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্যার পরও পর্যটকদের জন্য উন্মুক্ত নেপাল: রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১২

ঢাকা: সাম্প্রতিক আকস্মিক বন্যার পরও নেপালের পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হওয়া ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, নেপাল দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম এবং নেপাল এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত।

রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বন্যার প্রভাব সত্ত্বেও নেপালের পর্যটন শিল্পের কার্যক্রম মূলত স্বাভাবিক রয়েছে। তিনি বিশ্বের পর্যটকদের নেপাল ভ্রমণ অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে নেপালের ১০সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এতে দেশটির বিভিন্ন ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা রয়েছেন।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর