Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৭:২৪

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর কমলাপুর এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সারে ১০টার দিকে কমলাপুর পানির টাংকির বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত রোমান প্রধানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগো মোহন গ্রামে। বাবার নাম সিরাজ মিয়া। বর্তমানে মুগদা মান্ডা ১ম গলির রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে কমলাপুর পানির টাংকির বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানতো পেরেছি। বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রাত ১২টা থেকে আজ ভোর পর্যন্ত কোন এক সময় এই ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর