ঢাকা: আটান্ন হাজার ৮৯ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলোর মধ্যে ১১টি নতুন প্রকল্প, ২টি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়নে ৭৩ কোটি ৭ লাখ টাকা ব্যয় করা হবে।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান। দেশের বাইরে থাকায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন না।
বিস্তারিত আসছে …