Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জন্মদিনে শুভেচ্ছা জানানোয় তারেক রহমানকে নরেন্দ্র মোদির ধন্যবাদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর