Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৩

জবি করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ, লোকপ্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন এবং বাংলা বিভাগের এক শিক্ষার্থী ইমন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশে একটি চায়ের দোকানকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলায় অংশ নিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিজ্ঞাপন

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে এসেছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি, টুকটাক হয়তো লেগেছে।’

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর