Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

উত্তাল সাগর। ফাইল ছবি

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের দেওয়া এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সামনের দিকে আরও শক্তিশালী ও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ ছাড়া, জেলেদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকা সংলগ্ন স্থানে সাবধানে থাকতে এবং গভীর সাগরে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর