Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎নারায়ণগঞ্জ পাউবো ও জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪

ছবি: সংগৃহীত

ঢাকা: ‎দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৃথক দু’টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় ও জামালপুর এনফোর্সমেন্ট ইউনিট থেকে পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

‎তিনি জানান, অভিযান পরিচালনাকারী টিমগুলো সংশ্লিষ্ট দফতরগুলো থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করেছে এবং কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

‎দুদক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্বার্থের সংঘাত-সংক্রান্ত বিধান উপেক্ষা করে তার বাবার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকল্পের কার্যাদেশ দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি প্রকল্পের কাজ বাস্তবে সম্পন্ন না করেই শতভাগ বিল উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পান দুদক কর্মকর্তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের একটি দল নারায়ণগঞ্জের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসে অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

‎অন্যদিকে, জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট-সংক্রান্ত সেবা দিতে সেবা প্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগ উঠে। এই অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই অভিযান চলছে।

বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪
২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮

আরো

সম্পর্কিত খবর