Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনা: ২ বন্ধুর পর মারা গেল অপর বন্ধু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১০:০৪

দুর্ঘটনায় নিহত সায়মন ইসলাম ও রেদোয়ান হোসেন। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছিল দুই বন্ধু। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা গুরুতর আহত আরেক বন্ধুও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় সাকোয়া বাজার–সাহাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সকালে নিহত হওয়া দুই বন্ধু হলো- বোদা উপজেলার ভোলাবসুনিয়া এলাকার আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম (১৫) ও ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (১৫)। একইদিন রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপর বন্ধু ফজলে রাব্বি শাহ (১৫)। তিনি শাহাপাড়া এলাকার আবু শাহর ছেলে।

বিজ্ঞাপন

হতাহতরা সবাই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামার মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার সকালে সাকোয়া এলাকায় প্রাইভেট পড়তে যায় সায়মন। প্রাইভেট শেষে বন্ধু রেদোয়ান ও ফজলে রাব্বিকে নিয়ে সে বাড়ির উদ্দেশে রওনা হয়। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন ওই তিন কিশোরকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে আগেই দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়। অপরজনের মরদেহটি একই প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর