Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৬

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন – ছবি : সংগৃহীত

ঢাকা: সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা না দেওয়ায় ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজের দখলে রাখার অভিযোগও করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুদক গত বছরের ৪ জুন মামলা করে।

আবেদনে আরও বলা হয়, মামলার তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত ঘটতে পারে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর