Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন করে যেসব জেলায় পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে সেগুলো হলো নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর। তারা হলেন এসআরবির (সাবেক র‌্যাব) উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ অধিদফতরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এসআরবির (সাবেক র‌্যাব) উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদকে হাইওয়ে পুলিশে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদফতরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরে পুলিশ সুপার করা হয়েছে। এ ছাড়া পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নূরুল আমীন হাওলাদারকে লিয়েন শেষে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত অবস্থান থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি হিসেবে যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, অন্য প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনের পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং পুলিশ সদর দফতরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করে তাকে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে।

পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ি মহালছড়ি ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে পিএসটিএস বেতবুনিয়া, রাঙামাটির পুলিশ সুপার করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতারকে পুলিশ সদর দফতরে, রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. নাসির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশ এবং একই ইউনিটের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং খুলনা রেঞ্জের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডি এবং জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া গত ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনের এসএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর