Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুষ নিতে গিয়ে দুদকের হাতে সাব-রেজিস্ট্রারসহ ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ৩ জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও কার্যালয়ের উমেদার রূপন দাশ।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। অভিযোগ, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধনের কাজ আটকে রাখেন সাব-রেজিস্ট্রার।

পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

এ অবস্থায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন।

দুদক জানায়, অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ‘ফাঁদ’ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায়
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫

আরো

সম্পর্কিত খবর