Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে সাকিবের বোলিং জাদু

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫

ব্যাট হাতে ছোট্ট অবদান, আর বল হাতে দুর্দান্ত বোলিং—অলরাউন্ড নৈপুণ্যে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে তার বোলিং তোপে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে লডারডেল লায়ন্স। ম্যাচটি ৯৪ রানে জিতেছে সাকিবের দল আটলান্টা।

চার্চ স্ট্রিট পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আটলান্টা। অধিনায়ক স্টিফেন টেলর ছিলেন দলের সেরা ব্যাটার। ২৯ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করেন তিনি। পার্থ প্যাটেলের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৯ রান। সাকিবের অবদান ছিল ১৮ রান। দুটি চারে ১৮ বলে ১৮ রান করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

বিজ্ঞাপন

তবে সাকিব বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লডারডেলের চতুর্থ ওভারে আক্রমণে আসেন তিনি। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে তুলে নেন একটি উইকেট। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রান খরচ করে আরও একটি উইকেট তুলে নেন তিনি। এরপর ১৩তম ওভারে ফিরে নিজের স্পেল শেষ করেন মেডেন দিয়ে। ওই ওভারেই কুশারেকে বোল্ড করে তৃতীয় উইকেটটি তুলে নেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ৪ রান খরচ করে ৩ উইকেট—এর মধ্যে দুটি ওভারই মেডেন।

আটলান্টার বোলিং আক্রমণের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে লডারডেলের ব্যাটিং। অধিনায়ক রওনক শর্মার ২৭ রানই ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তার বাইরে আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে সাকিবের বোলিং জাদু
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫

আরো

সম্পর্কিত খবর