Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ২০:০২

জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। এবার নতুন আরেকটি দায়িত্ব পেলেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক করা হয়েছে তাকে।

বাংলাদেশের সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলক কাপালি। এছাড়া স্কোয়াডে রয়েছেন তুষার ইমরান, মেহেদী মারুফ, শফিউল ইসলাম, মুক্তার আলীসহ পরিচিত বেশ কয়েকজন ক্রিকেটার।

এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নিচ্ছে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। জাম্বিয়ায় ৩০ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ টাইগার্সের সঙ্গে যোগ দিতে পারবেন না সাকিব। বর্তমানে তিনি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন। তার দল ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জাফনা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ৮ আগস্ট এলপিএলের ফাইনালে খেলবে দলটি। এরপরই এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার সরকার, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর