Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তুরাগের নলভোগ কবরস্থান-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন এক পোশাকশ্রমিক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হাসান আলী (৪৮)। হাসানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামে। বাবার নাম আব্দুস সোবহান। তিনি বর্তমানে নলভোগ এলাকার একটি মেসে থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় অ্যাকসেসরিজ লেভেল অপারেটর হিসেবে কাজ করতেন।

হাসান আলীর রুমমেট মো. আকরাম হোসেন জানান, হাসান সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজার করতে যাচ্ছিল। নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রতগতির একটি মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হন। এরপর তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর